শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে পিরোজপুরে ভোটগ্রহন

  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ৫.০৯ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের তিনটি আসনেই উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহন। সকাল ৮ টায় শুরু হওয়া এ ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা ভোট দিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশী। এ নির্বাচনে পিরোজপুরের ৩ টি আসনের ১৯ জন প্রার্থী অংশ নিলেও ৭ জন প্রার্থী মাঠে ছিলেন সরব।
পিরোজপুর ১ আসনে ৪ জন প্রার্থী থাকলেও এ আসনের মূল লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল এর মধ্যে।
পিরোজপুর ২ আসনে ৭ জন প্রার্থী থাকলেও এ আসনে লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের শরীক দলের প্রার্থী ও জাতীয় পার্টি জেপির (মঞ্জু)এর চেয়ারম্যান ৭ বারের সংসদ সদস্য  নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের মধ্যে।
এছাড়াও পিরোজপুর ৩ আসনে প্রার্থীর সংখ্যা ৮ জন। এ আসনের মুল লড়াইটা হবে কলার ছড়ি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ৪ বারের এমপি ডা: রুস্তম আলী ফরাজির মধ্যে।
পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম নাজিরপুর উপজেলার নিজ গ্রাম তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
আর পিরোজপুর ২ আসনের আওয়ামী লীগের শরীক দলের প্রার্থী ও জাতীয় পার্টি জেপির (মঞ্জু) এর চেয়ারম্যান নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু ভোট দিবেন ভান্ডারিয়ার মাজেদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে।
এ নির্বাচনে ১২টি দল অংশগ্রহন করছে। জেলায় মোট ভোটার ৯ লক্ষ ৭৪ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লক্ষ ৯২ হাজার ৯৬ জন  এবং নারী ভোটার ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৩ জন। জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপুর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com