বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন হয়ে গেছে -এস এম জাহাঙ্গীর ঠাকুরগায়ের পীরগঞ্জে মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দুই শ্রেণীতে ২ জন ছাত্র শিক্ষক ৫ জন পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার নির্বাচনী ইস্তেহার ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৩.১৩ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ-গৌরীপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ( ট্রাক প্রতীকের ) প্রার্থী সোমনাথ সাহা বলেছেন- ‘দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে সারাদেশে সুদুর প্রসারী উন্নয়ন হলেও নানা প্রতিবন্ধকতার কারনে অনেকটা পিছিয়ে রয়েছে গৌরীপুর উপজেলা। আমি নির্বাচিত হলে পরিকল্পিতভাবে সকলের সহযোগিতায় উত্তরোত্তর উন্নয়নের মধ্য দিয়ে গৌরীপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’

মঙ্গলবার দুপুরে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এই প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

ইশতেহারে তিনি এ উপজেলায় যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা-সংস্কৃতি, কৃষি, আইন-শৃঙ্খলা, ক্রীড়াঙ্গন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ সোহেল রানার সঞ্চালনায় স্বতন্ত্র প্রার্থীর এ নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম হবি, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহম্মদ গোলাম সামদানী খান সুমন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, মাসুদ মিয়া রতন, আব্দুর রউফ মোস্তাকীম, দেলোয়ার হোসেন বাচ্চু, নুরুল ইসলাম, এমরান মুন্সী, রোজিনা আক্তার মিতু, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ আব্দুল হাই, গৌরীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিউলী চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবলীগের যুগ্ম আহবায়ক উমর ফারুক স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিকসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com