বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুরে ২ নং ইউনিয়নের দৌলতপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৪.২১ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে শনিবার ( ৩১ ডিসেম্বর )রাত ৯ টায় উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের জনসমর্থিত স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহাকে বিজয়ী করার লক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, আব্দুর রউফ মুস্তাকিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। এ ছাড়াও সাংবাদিকবৃন্দ, এলাকার যুবক ও গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সভায় সঞ্চালনা করেন কাউন্সিলর দেলোয়ার হোসেন দিলু এবং সভাপতির বক্তব্য রাখেন উক্ত গ্রামের বাসিন্দা আউসুল আজম। বক্তব্যে তিনি বলেন, আমার জীবন যৌবন আমি সোমনাথ সাহার দাদা রমেশ সাহার সাথে অতিবাহিত করিয়াছি। মৃত্যুর পূর্বে আমি রমেশ দাদার বন্ধুত্বের ঋণ হিসেবে সোমনাথ সাহাকে নির্বাচনে বিজয়ী করার লক্ষে কাজ করে কিছুটা মুক্ত হতে পারবো । পরিশেষে তিনি সোমনাথ সাহাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার লক্ষে সকলের পবিত্র ভোটাও সু- চিন্তিত রায় কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com