শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি এ দেশের রাজনীতিতে বিষফোড়া : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৬.২০ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এ দেশের রাজনীতিতে বিষফোড়া। এই বিষফোড়াকে এ দেশের রাজনীতিতে থেকে মুছে ফেলতে হবে।

আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদেরকে প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামি ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে সবাই এ সুযোগকে কাজে লাগান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদেরকে দলে দলে নিয়ে কেন্দ্রেগিয়ে ভোট দিতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি। এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জেরবসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

পরে বিকেলে ওবায়দুল কাদের নির্বাচনী এলাকার আরেক উপজেলা কবিরহাটে পথ সভায় বক্তব্য রাখেন।

এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বাবা-মায়ের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের।

– বাসস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com