বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

গৌরীপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৪.২১ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বিভাগীয় সংবাদদাতাঃ-ময়মনসিংহের গৌরীপুরের ঐতিয্যবাহী শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন গৌরীপুর উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহীদদের স্মরণে স্মৃতিসৌধে প্রজ্জলিত মোমবাতি হাতে নিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদুল করিমের সভাপতিতে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।

আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুব হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দন প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদের স্মরণে দোয়া পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা হারুন অর রশিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com