শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২ জন প্রার্থী আপিল

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৮.০২ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কারণে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২ জন প্রার্থী আপিল করেছেন।
ইসির তফশিল অনুযায়ী আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।
বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ময়মনসিংহ অঞ্চল থেকে বেশী আবেদন পড়েছে। এবার ময়মনসিংহ অঞ্চলে মোট ৩২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৮৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। রাজশাহী অঞ্চলে কোন আপিল জমা পড়েনি।
নির্বাচন কমিশন চত্ত্বরে ১টি কেন্দ্রীয় বুথসহ অঞ্চলভিত্তিক ১০ টি বুথে বাতিল হওয়া প্রার্থিরা তাদের আপিল দাখিল করছেন। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। আর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এসব আপিল নিষ্পত্তি হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭১৬ জন। এর মধ্যে ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র গৃহীত এবং ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com