শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীতে ৩টি বাসে আগুন

  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৬.৩৬ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

বিএনপি- জামায়াতের ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে রাজধানীর গাবতলী, আগারগাঁও ও যাত্রাবাড়ী- ডেমরা এলাকায় বাসে আগুন দেয় তারা।
এসব ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে, গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল শিকদার জানান, শনিবার রাত ১১ টার দিকে রাজধানীর আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় বিএনপি জামায়াত। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। একই দিন দিবাগত রাত ১১ টা ৯ মিনিটে গাবতলী বাস টার্মিনাল এলাকায় পদ্মা লাইন-এর একটি বাসে আগুন দেয় তারা। কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। এছাড়া শনিবার দিনগত রাত ১০টা ৪৮ মিনিটে যাত্রাবাড়ী ডেমরা রোডে একটি লোকাল বাসে আগুন দেয় নাশকতাকারীরা। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে। সেখানে কোন ইউনিট পাঠানো হয়নি। কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এসব আগুনে কোন হতা-হতের ঘটনা ঘটেনি বলেও জানান শাহজাহান শিকদার।
এদিকে ডিএমপির যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম জানান, শনিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানার করাতিটোলা এলাকায় ডেমরা রুটে একটি লোকাল বাসে আগুন দেয় নাশকতাকারীরা। যাত্রীবেশে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, আজ রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি-জামায়াত। এ অবরোধ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com