শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ২৭ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৮.৩০ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ২৭ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইতোমধ্যে এই সংসদ সদস্যরা নির্বাচন কমিশনে (ইসি) তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা হলেন- পঞ্চগড়-১ আসনে মো. মাজাহারুল হক প্রধান, গাইবান্ধা-৪ আসনে মো. মনোয়ার হোসেন চৌধুরী, নওগাঁ-৩ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ আসনে মো. এমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৩ আসনে মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনে এনামুল হক, রাজশাহী-৫ আসনে মো. মনসুর রহমান, মেহেরপুর-২ আসনে মোহাম্মদ শহীদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনে মো. শফিকুল আজম খান, যশোর-৪ আসনে রণজিৎ কুমার রায়, সাতক্ষীরা-২ আসনে মীর মোশতাক আহমেদ রবি, বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ, টাঙ্গাইল-৫ আসনে মো. সানোয়ার হোসেন, জামালপুর-৪ আসনে মো. মুরাদ হাসান, ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খান, ঢাকা-৫ আসনে মো. কাজী মনিরুল ইসলাম, গাজীপুর-৩ আসনে মোহাম্মদ ইকবাল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ আসনে মো. আব্দুল মজিদ খান, কুমিল্লা-৮ আসনে নাসিমুল আলম চৌধুরী, নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদৌস, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-১২ আসনে শামসুল হক চৌধুরী এবং কক্সবাজার-১ আসনে জাফর আলম।

এর আগে, গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে আওয়ামী লীগ। মন্ত্রিসভার তিনজন সদস্যসহ বর্তমান সংসদের ৭১ জন সংসদ সদস্য সেই তালিকা থেকে বাদ পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com