মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী কাজী আব্দুস সোবহানের মতবিনিময়

  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ১১.৫০ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি জামাতের হরতাল-অবরোধ নিয়ে ফরিদপুরের নগরকান্দা ও সালথায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।

রোববার (১২নভেম্বর) সন্ধ্যায় নগরকান্দা শশা গ্রামে তার নিজ বাড়ী শারমিন ভিলায় এই মত বিনিময় করেন।

এসময় সংসদ সদস্য প্রার্থী কাজী আব্দুস সোবহান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে নিয়ে সালথা নগরকান্দার সাধারণ মমানুষের সেবা করতে চাই। ফরিদপুর-২ আসনের সংবাদকর্মীদের নিয়ে আমার একটা পরিকল্পনা রয়েছে। আশা করছি এই পরিকল্পনায় সকলের উপকার হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও হরতাল-অবরোধের বিরুদ্ধে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে। রাজপথে থেকেই এই নৈরাজ্য হরতাল অবরোধ প্রতিহত করবে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের কোন বিকল্প নাই। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় হবে ইনশাআল্লাহ।

এসময় নগরকান্দা ও সালথায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি তালুকদার মিজান, কাজী সুমন, নগরকান্দা উপজেলার যুগ্ন আহ্বায়ক আলী আকবর হোসেন, মৎস্যজীবী লীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী তানভীর আহমেদ আনিস, সালথা উপজেলা মৎস্যজীবীলীগ নেতা হৃদয় হোসেন সুমন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com