মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক সহাবস্থান জরুরি

  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ১.৫৩ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

মল্লিক জামাল. স্টাফ রিপোর্টারঃ-নাগরিক নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নের সুষম বন্টন, আইনের শাসন, দুর্ণীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের জন্য খুবই জরুরি। আর এগুলো বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সহাবস্থান থাকতে হবে। শনিবার বরগুনার আরডিএফ টাওয়ারে রাজনৈতিক সহাবস্থান বিষয়ক এক সেমিনারে বক্তারা একথা বলেন।

ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বরগুনার সামাজিক, সাংস্কৃতি ও গণমাধ্যমসহ নানা শ্রেণী পেশার ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনার সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। এছাড়াও সুজনকে সাবেক সভাপতি আব্দুর রব ফকির, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com