শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির হরতাল চলাকালে ঢাকায় তিনটি গাড়িতে আগুন

  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ১.৩৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

বিএনপি ডাকা দেশব্যাপী হরতাল চলাকালে ঢাকায় অন্তত তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে বিএনপি  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টার হরতাল পালন করায় ঢাকার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, সকাল ১০টা ২২ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সকাল ১০টা ২৮ মিনিটের দিকে পুরান ঢাকার তাতিবাজার এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে রাজধানীর উত্তরায় একটি বাস কাউন্টারে বিআরটিসির তিনটি বাস ভাঙচুর করা হয়।

রাজধানীজুড়ে রাজনৈতিক সহিংসতায় এক পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু এবং কয়েক ডজন গাড়ি পুড়ে যাওয়ার পরের দিন রাস্তায় গণপরিবহনের স্বল্পতার কথা জানিয়েছেন যাত্রীরা।

যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় ব্যানার নিয়ে রাস্তায় নামতে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com