শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৯.৩৭ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তি চায়। আওয়ামী লীগ অশান্তি চাইলে বিএনপি এতদিনে একটা সমাবেশও করতে পারতো না। তবে ২৮ অক্টোবর শান্তির নামে অশান্তি করতে আসলে এবার আর ছাড় দেয়া হবে না।’
ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন। ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। পৃথিবীর কোন দেশে দিনক্ষণ দিয়ে আন্দোলন সফল হয়নি। আমাদের দেশেও ৬৯ ও ৯০ এর আন্দোলন দিনক্ষণ দিয়ে হয়নি। ভুল পথে চলার কারণে এবারও বিএনপির আন্দোলন খাদে পড়বে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তি চায়। আমরা ক্ষমতায়, আমরা অশান্তি কেন চাইব? তবে এবার অশান্তি করতে আসলে দেখিয়ে দিবো অশান্তি কাকে বলে?’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর উত্তাল সমুদ্র দেখতে চাই। বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন শুনতে চাই। আমরা শান্তি চাই। তবে কেউ অশান্তি করতে আসলে খবর আছে। অনেক সহ্য করেছি। সহ্যেরও একটা সীমারেখা আছে।
তিনি বলেন, বিএনপি ৪০ দল নিয়ে সমাবেশ করবে। স্বপ্ন রে স্বপ্ন। বিএনপির রঙ্গিন সে খোয়াব, ফাঁপানো বেলুন চুপসে যাবে। একটু অপেক্ষা করুন।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তা অবাক করার মতো।
বিশেষ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com