শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত : ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৫.৩৫ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে, কারও জন্য অপেক্ষা করবে না। দেশ ও গণতন্ত্র বাঁচাতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসামনী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ করে, বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনাদের ইচ্ছামতো সংবিধানকে কচুকাটা করবেন; সেটা আমরা হতে দেবো না। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত।

তিনি আরও বলেন, আপনারা ভোট চুরি করেছেন, ভুয়া ভোটার তৈরি করেছেন। এই দেশটাকে এদেশের সংবিধান অনুযয়ী চালাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী হবে। অবরোধের খায়েস পূর্ণ হবে না। এসব জ্বালাও-পোড়াও, ধ্বংসের হুমকি যারা দিচ্ছে, ঢাকা অবরোধ-দখলের নামে আবারও আগুন সন্ত্রাসের হুমকি আসছে। শেখ হাসিনা গরীবের সঙ্গে আছেন, দুঃখী মানুষের সঙ্গে আছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com