বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।-মেয়র ইকরামুল হক টিটু

  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৭.৫৭ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনের শৃঙ্খলা মেনে তৃণমূল ও প্রবীণ নেতাদের সমন্বয়ে মাঠ পর্যায়ে কাজ করে পুনরায় আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার সকালে নগরীর কালিঝুলিস্থ গ্রীন পয়েন্ট কনভেনশন সেন্টারে নবগঠিত মহানগর আওয়ামী লীগের পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি- জামাতচক্র দেশকে পিছিয়ে নেয়ার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। তারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ছাড়া আর কিছুই দিতে পারেনি।

কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্টিত হবার পর থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নারীর ক্ষমতায়ন, কৃষকের অধিকার ইত্যাদিতে আমূল পরিবর্তন ঘটিয়েছেন।

মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি ফারুক হোসেন, গোলাম ফেরদৌস জিল্লু, কামাল খান, তাজুল আলম, এডভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, শাহজাহান পারভেজ, আনোয়ারা খাতুন, এ বি ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, আনোয়ারুল হক রিপন, সাকিল রানা চৌধুরী প্রবাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র ঘোষসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সভায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক সাগরসহ মহানগর আওয়ামীলীগের সকল উপদেষ্টামন্ডলীর সদস্য, সকল কার্যকরি কমিটির সদস্য ও নেতা-কর্মীবৃন্দ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com