বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহে বাইতুর রব জামে মসজিদের উদ্বোধন করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

  • আপডেট সময় শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৩.০৩ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের বলাশপুর আবাসন এলাকার বাইতুর রব জামে মসজিদের ভিট পাঁকা এবং টাইলস দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে বিশেষ দোয়ার মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। আমি আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। এটা আমার পক্ষে সম্ভব ছিল না, যদি আল্লাহতালা না চাইতেন। এখানে সকল মুসল্লিরা নামাজ পড়তে আসবেন।

 

তাদের সুবিধার কথা চিন্তা করে আজকে মসজিদের ভিট পাকা ও টাইলস নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আগামীতে এ মসজিদের সার্বিক উন্নয়নের জন্য সিটি কর্পোরেশন সব সময় পাশে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, বাইতুল রব জামে মসজিদের সভাপতি মশিউর রহমান নাঈম, সাধারণ সম্পাদক মোঃ রুকনোজ্জামান রুকন, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম রায়হান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, মুক্তিযোদ্ধার সন্তান ফরহাদ আলম খান সোহেল, মহানগর কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিউল আলম খান আখি, সেচ ও কৃষি বিষয়ক সম্পাদক রিয়াদ ফয়সাল শুভ, মেসার্স এ হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলামসহ স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com