বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১১ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধান ময়মনসিংহঃ-“স্মার্ট কৃষি, স্মার্ট প্রযুক্তি, স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা শিশির ও রুকসানা আমিন রাখি’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ সালাম সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান (শাহিন)।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক ফারহানা হোসেন, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন, ১১ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সোহেল রানা, মোজাম্মেল হক। এছাড়াও কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আল-আমিনসহ প্রমুখ।

আলোচনা শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং দেশীয় নাটিকা পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির, ভাবখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা সেলিমসহ অন্যান্য চেয়ারম্যান, ইউপি সদস্য, উদ্যোক্তা ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

৩ দিনব্যাপী এ মেলায় ১৪ টি স্টল অংশ নিয়েছে এবং প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ মেলা চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com