বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

রামগোপালপুরে সোমনাথ সাহার হাটসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৯.৫১ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস বুরো প্রধানঃ-দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। ময়মনসিংহের গৌরীপুরে শেখ হাসিনার উন্নয়নের কথা হাটসভায় তুলে ধরেন প্রধান অতিথি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিকে এমপি মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।

সোমবার সন্ধ্যার পর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড বাজারে সাবেক জেলা পরিষদ সদস্য ও ময়মনসিংহ উত্তর সমবায় কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান এইচ এম খায়রুল বাসারের আয়োজনে এ হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমীন জনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সোমনাথ সাহা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। এসময় উপজেলার বিভিন্ন রাস্তাঘাট নির্মাণ-মেরামত, মসজিদ, মন্দির উন্নয়ন, এলাকায় এলাকায় পাঠাগার স্থাপনসহ স্থানীয় সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

ইতিমধ্যে তিনি এ উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, হাটসভা, প্রচারসভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সরকারের উন্নয়ন প্রচারণা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com