বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৫১ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ-ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২ বারের সাবেক চেয়ারম্যান এবং পৌর আওয়ামীলীগের ৩ বারের সভাপতি মরহুম আব্দুল আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বর কার্যালয়ে আব্দুল আলী ফাউন্ডেশনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে ও বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মরহুমের দ্বিতীয় ছেলে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহী দাস আচার্য্য,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফকির দীপু, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, গৌরীপুর সরকারি কলেজের জিএস ও মরহুমের ছোট ছেলে মাজহারুল ইসলাম টুটুল প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com