বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুরে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথী।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৫২ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ থেকে,দিলীপ কুমার দাসঃ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৬ সেপ্টেম্বর) ২০২৩ সকাল ১০ টায় পুজা উদযাপন পরিষদ ও গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মোঃ মতিউর রহমান, গৌরীপুর পাবলিক কলেজে অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, পৌর কাউন্সিলর মো. সাদেকুর রহমান সাদেক, মাসুদ মিয়া রতন, নরোত্তম সংঘের কর্ণধার পরম বৈষ্ণব অভিরাম দাস অলক, সমিরণ চন্দ্র সাহা, আওয়ামীগ নেতা সত্যেন দাস, অজিত কুমার মোদক, গোবিন্দ বণিক, যতীন্দ্র চন্দ্র বর্মণ, মানিক চন্দ্র সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দকে উত্তরীয় পরিধান করা হয়।

দুপুর ১ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি ও
সাধারণ সম্পাদক সোমনাথ সাহা শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে মুরারী দাস মিন্টুর নেতৃত্ব নরোত্তম সংঘের কীর্তনীয়াবৃন্দের মনোহর কীর্তন পরিবেশনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোবিন্দ জিউ মন্দিরে এসে শেষ হয়। অনুষ্ঠানে শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

গোবিন্দ জিউ মন্দিরের কল্যাণার্থে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা
তার পক্ষ থেকে মন্দির পরিচালনা কমিটিকে ১ লক্ষ টাকা অনুদান দেওয়ার সম্মতি জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com