বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ঈশ্বরগঞ্জে এসে লোকের বিয়েতে দাওয়াত না পেয়ে দুলাভাইয়ের আত্মহত্যা

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.০৪ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেলকের বিয়ের দাওয়াত না পাওয়ায় ক্ষোভ ও অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন দুলাভাই ।

গত রবিবার রাতে (৩ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত ছাইদুল ইসলামের ছেলে আব্দুল আজিজের (৩৭) শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার কোমরভাঙ্গারচর গ্রামে।

গত ১ সেপ্টেম্বও শালা রফিকুল ইসলাম (২২) বিয়ে করে, কিন্তু দুলাভাই আব্দুল আজিজ ওই বিয়েতে দাওয়াত পাননি। এ ঘটনায় ক্ষোভ ও অভিমানে ঘটনার দিন রাত এগারটার দিকে দুলাভাই আব্দুল আজিজ বাড়ির পাশে মেহগিনি গাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ মগের্ প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com