শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৫.৫১ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ মঙ্গলবার দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছেন।

সংসদে বিরোধী দলীয় নেতা রওশন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

রবিবার জিএম কাদের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠক করতে ৩ দিনের সফরে ভারতের নয়াদিল্লি যান এবং আজ (মঙ্গলবার) তার দেশে ফেরার কথা রয়েছে।

বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের অস্পষ্ট অবস্থানের মধ্যে রওশন শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির ৪ কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম ও আবু হোসেন বাবলা গত ডিসেম্বরে রওশনকে লেখা এক চিঠিতে জিএম কাদেরের ওপর আস্থাহীনতার কথা উল্লেখ করে দলের চেয়ারপার্সনের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন।

তারা বলেন, জিএম কাদেরের দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংবিধানিক মনোভাবের কারণে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেন রওশন।

তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এক ভিডিও বার্তায় দাবি করেছেন, জিএম কাদেরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া ভুয়া খবর।

তিনি বলেন, তিনি কো-চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছেন যাদের নাম ব্যবহার করা হয়েছে এবং তারা তাকে আশ্বস্ত করেছেন যে তারা এ জাতীয় কোনো সিদ্ধান্ত নেননি এবং তারা এ জাতীয় কোনো চিঠিতে সই করেননি।

চুন্নু বলেন, দলীয় সনদ অনুযায়ী কেউ চেয়ারম্যান হতে পারবেন না এবং তার ইচ্ছামতো কাউকে অপসারণ করতে পারবেন না। এটা নিয়ম অনুযায়ী করতে হবে।

জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

চুন্নু মনে করেন, এর আগে দল থেকে বহিষ্কৃত কিছু মানুষ রওশনের নাম ব্যবহার করে ভুয়া খবর ছড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com