বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

নতুন কার্যালয়ে শুভ সুচনা করলেন সোমনাথ সাহা

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১১.২৯ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস বুরো প্রধানঃ ময়মনসিংহের গৌরীপুরে সোমবার ( ২১আগষ্ট )

রাত ৮ টায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনসাধারণের সাথে সারক্ষনিক যোগাযোগ ও সহ অন্যান্য কার্যক্রম করার জন্য পৌর শহরের
কালীপুর মধ্যম তরফে নতুন কার্যালয়ের শুভ সুচনা করলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি আওয়ামী আদর্শের কান্ডারী হিসেবে ডিজিটাল গৌরীপুর গড়ার প্রত্যয়ে রাত দিন মাঠে ঘাটে সময় অতিবাহিত করছেন। ইতিমধ্যেই তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়ে শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জনহিতকর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে পূর্বের রেকর্ড অতিক্রম করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই এলাকার জনতার কাছে অতি জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুন ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে হেভী ওয়েট প্রার্থী।

শুভ সুচনা কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের
সাবেক সভাপতি এবং চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালন, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহিদাস আচার্য্য বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল হেলিম, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, পৌর কাউন্সিলর মাসুদুর রহমান রতন, সাদেকুর রহমান সাদেক, গৌবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা স্বপন এস, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, পৌর শ্রমিকলীগের আহবায়ক বাবুল আর্মী ( অবঃ), শ্রমিক নেতা বিল্লাল হোসেন, জাতীয় মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি ও সাধারন সম্পাদক জয়ন্তী রাণী দাস, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা সিদ্দিকুর রহমান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিলের পর নতুন কার্যালয় শুভ সুচনা উপলক্ষে
সকলকে মিষ্টি মুখ করানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com