মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

কাউখালীতে মাছের রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড প্রদান করেন

  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে কাউখালীতে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কাউখালী হাটের দিনে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য আইন ২০২০ অনুযায়ী কাউখালী দক্ষিণ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মৎস্য ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মাছ বিক্রেতা নুরুল ইসলামকে দশ হাজার টাকা ও মাছ বিক্রেতা ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং ৩০ কেজি রং মিশ্রিত মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।
এ সময় তার সাথে ছিলেন কাউখালী উপজেলা মৎস্য  কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ও পুলিশের একটি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়জিদুর রহমান জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমরা প্রতিনিয়ত মাছের বাজার মনিটরিং করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com