মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বরগুনায় থেকে তিন মাদক কারবারি আটক করে র‍্যাব

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮.৫৩ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

মল্লিক জামালঃ বরগুনার পাথরঘাটায় অবৈধ মাদক গাঁজাসহ তিন কারবারিকে আটক করেছে র‍্যাব – ৮। আটকৃতদের মধ্যে একজন নারী কারবারিও রয়েছেন। এসময় তাদের কাছে থাকা ১২ কেজি অবৈধ মাদক গাঁজা জব্দ করা হয়।

রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পটুয়াখালী র‍্যাব- ৮ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।

আটক কৃতরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা এলাকার মৃত পনু মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া (২৪), একই এলাকার জমির আলির ছেলে মোঃ রফিক বিহারী (৩০) ও তার স্ত্রী হাজেরা বেগম(২৬)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তি বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চঘাট এলাকায় র‍্যাব-৮ এর এএসপি নাজমুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন র‍্যাব সদস্যরা। এসময় ঢাকা থেকে বরগুনায় আসা একটি লঞ্চ থেকে কাকচিড়া ঘাট টার্মিনালে নামা তিন যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি করলে তাদের সঙ্গে থাকা ব্যাগে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী র‍্যাব – ৮ কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন আটক তিন কারবারিকে পাথারঘাটা থানায় হস্তান্তর করা হবে। এবং তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com