শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপির পদযাত্রা হলো পরাজয় যাত্রা আর পতন যাত্রা : ওবায়দুল কাদের

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৮.৪৭ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আমেরিকান প্রতিনিধিদল বিএনপিকে ঘোড়ার ডিম দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন। ফখরুল সাহেব আজকে কী বলেছেন? পদযাত্রা জয়যাত্রা, বিজয় যাত্রা। আসলে পদযাত্রা হলো পরাজয় যাত্রা আর পতন যাত্রা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব আজকে কী বলেছেন? পদযাত্রা জয়যাত্রা, বিজয় যাত্রা। আসলে পদযাত্রা হলো পরাজয় যাত্রা আর পতন যাত্রা।

তিনি বলেন, আমেরিকানরা আসছে, মনে করছে তারা তত্ত্বাবধায়ক দেবে, সংগ্রাম করতে হবে। তারা এলো, চলে গেল। বিএনপিকে দিয়ে গেল ঘোড়ার ডিম।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক হবে না।

পার্লামেন্টের বিলুপ্তি হবে না। শেখ হাসিনা পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বিএনপি মনে করছে ২০০১ সাল আর ২০০৬ সাল এই দুই সময়ের মতো তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে।

ওই সরকার নিয়ে এসে তারা জিতে যাবে। তাদের এই আশায় গুড়েবালি। তারা যা চেয়েছে কোনো দিনও হবে না। তত্ত্বাবধায়ক আদালত মেরে ফেলেছেন। আমরা কিছু করিনি। বাতিল করেছেন উচ্চ আদালত

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি সবাইকে বলছি, আমাদের ধৈর্য ধরার সময়। আমরা বিজয়ী হব। পরিবেশ যেন আশান্ত না হয় বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com