শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮ ও ১৯ জুলাই দুই দিন দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি

  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে, ১৮ ও ১৯ জুলাই দুই দিন দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাতেও মিছিল করবে বিএনপি। দুই দিনের মিছিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেমন কোনো আপত্তি নেই বলে রবিবার (১৬ জুলােই) জানিয়েছেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ।

তবে মঙ্গলবারের কর্মসূচির রুট পরিবর্তনের জন্য ডিএমপি পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, “আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের এক দফা আন্দোলনের পদযাত্রা কর্মসূচি নিয়ে আলোচনা করেছি। তাদের তেমন কোনো আপত্তি নেই। আমরা তাদের সহযোগিতা চেয়েছি। আমরা আশা করি, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে।

এ্যানি আরো জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনের সড়ক এড়াতে ডিএমপি কর্তৃপক্ষ মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচির রুট পরিবর্তনের পরামর্শ দিয়েছে। আমরা আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এছাড়া, ২২ জুলাই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নির্ধারিত ‘তারুণ্যের সমাবেশ’ নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। ডিএমপি বিএনপিকে পদযাত্রা কর্মসূচি পালনের মৌখিক অনুমতি দিয়েছে কি না জানতে চাইলে, এই বিএনপি নেতা বলেন, আসলে আমরা তাদের (ডিএমপি) জানিয়েছি। বৈঠকে আমরা তাদের সহযোগিতা চেয়েছি এবং তারা আমাদের সহযোগিতা করবে বলে মৌখিকভাবে জানিয়েছেন।

লাউডস্পিকার ব্যবহারে কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশ কর্তৃপক্ষ লাউডস্পিকার ব্যবহার না করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানোর জন্য অনুরোধ করেছে।

এর আগে গত ১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ‘একদফা’ আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচির অংশ হিসেবে তিনি ১৮ ও ১৯ জুলাই দুই দিন দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ১৮ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের সব মহানগর ও জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে; ঢাকায় গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।এছাড়া, ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরা এলাকার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপির সঙ্গে ৩৬টি সমমনা রাজনৈতিক দল অনুরূপ কর্মসূচি ঘোষণা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com