মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

ফিলিপাইনে করোনাভাইরাসে ৯ চিকিৎসকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ৭.০২ এএম
  • ৪২১ বার পড়া হয়েছে

ফিলিপাইনে করোনাভাইরাসে ৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির শীর্ষ মেডিকেল সংগঠন একথা জানিয়েছে। খবর এএফপির।
চিকিৎসকের মৃত্যুর এই ঘোষণা ফিলিপাইনে করোনাভাইরাসের প্রকৃত অবস্থার ব্যাপারে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ এর আগে সরকারিভাবে যে তথ্য দেয়া হয়েছিল তার চেয়ে বাস্তব অবস্থা আরও বেশি ভয়াবহ। দেশটিতে মাত্র ৩৮ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে ফিলিপাইনের প্রধান লুজন দ্বীপে দ্বিতীয় সপ্তাহের জন্য লকডাউন করা হয়েছে।
ফিলিপাইন মেডিকেল সংগঠন বৃহস্পতিবার নবম চিকিৎসকের মৃত্যুর কথা জানায়। হাসপাতাল কর্মীরা নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে না।
বুধবার ম্যানিলার বৃহত্তম তিনটি হাসপাতাল ঘোষণা দিয়েছে যে তারা করোনাভাইরাসের চিকিৎসা দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। নতুন করে আক্রান্ত কোন রোগী আসলে তারা ভর্তি করতে দেরি করবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com