মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নিউজিল্যান্ডের মসজিদে হামলার দায় স্বীকার করেছে ব্রেন্টন ট্যারান্ট

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ৬.৫৭ এএম
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের মসজিদে হামলার দায় স্বীকার করেছে অস্ট্রেলীয় কট্টরচরমপন্থী ব্রেন্টন ট্যারান্ট। গতবছর দেশটির দু’টিমসজিদে তার চালানো হামলায় ৫১ জন নিহত হয়।
তার এ স্বীকারোক্তিতে স্বস্তি প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন এবং মুসলিম সম্প্রদায়ের লোকজন।
এরআগে ৫১ বছরবয়সী উগ্র শ্বেতাঙ্গ এই চরমপন্থী সকল দায় অস্বীকার করেছিল। কিন্তু বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক শুনানীকালে ট্যারান্ট তার দায় স্বীকার করে। এর ফলে বিচারিক দীর্ঘ প্রক্রিয়ার আর প্রয়োজন পড়বে না।
অকল্যান্ড কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে ট্যারান্ট ক্রাইস্টচার্চ হাইকোর্টকে বলে, হ্যাঁ আমি দোষী।
তার এ স্বীকারোক্তির মাধ্যমে ট্যারান্ট হলেন নিউজিল্যান্ডের দোষী সাব্যস্ত প্রথম কোনসন্ত্রাসী।
গত বছরের জুনে আদালতের শুনানিতে এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন ট্যারান্ট।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গত বছর ১৫ মার্চ জুমার নামাজের সময় ব্রেন্টন ট্যারান্ট স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালান। তিনি হামলার দৃশ্য সরাসরি ফেসবুকে সম্প্রচার করেন। এই হামলায় ৫১ জন নিহত হন এবং ৪০ জন আহত হয়।
ব্রেন্টন ট্যারান্ট চালানো নৃশংস হামলায় নিউজিল্যান্ডসহ পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। হামলার জেরে নিউজিল্যান্ড সব ধরনের সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করাসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com