মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তিউনিসিয়ার পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবির ঘটনায় ২৭ জন নিখোঁজ

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫.২৭ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

তিউনিসিয়ার পূর্ব উপকূলে দু’টি অভিবাসনপ্রত্যাশী নৌকাডুবির ঘটনায় ২৭ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ সকলেই মারা গেছেন। এছাড়াও ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, প্রথম নৌকাটি শুক্রবার তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়।

আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ইউরোপ যাওয়ার পথে স্ফ্যাক্স শহরে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৩৭ জন আরোহী ছিলেন। যার মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ২০ আরোহী।

শনিবার দ্বিতীয় নৌকাডুবির পর একটি সমুদ্র সৈকত থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্ফ্যাক্স শহরের ফৌজি মাসমুদি নামের এক মুখপাত্র বলেন, দ্বিতীয় নৌকায় থাকা ৩৬ জনকে উদ্ধার করা হয়। এছাড়াও নিখোঁজ রয়েছে তিনজন।

তিনি বলেন, মার্চের শুরু থেকে তিউনিসিয়ায় অন্তত সাতটি অভিবাসী নৌকাডুবির ঘটনা ঘটে। এতে প্রায় ১০০ জন মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

দেশটির কোস্টগার্ড অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসে ১৪ হাজারেরও বেশি অভিবাসী তিউনিসিয়া থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় বাধা পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা পাঁচ গুণেরও বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com