শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩.২০ এএম
  • ৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ- চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজ-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু। সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ খাইরুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়াউল হক এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আব্দুল লতিফসহ অন্যান্যরা। এসময় ছাত্রনেতা মোঃ নাগিব রেসাদ রিফাত ও মোঃ আব্দুল হালিম বক্তব্য রাখেন। কবিতা আবৃত্তি করেন রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আশিক ইকবাল এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী খানম শরিফা তাসনিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশিক ইকবাল। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জোহরের নামাজের পর কলেজ মসজিদে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com