সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩.২৬ এএম
  • ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ- মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
⠀
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
⠀
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান, মহাসচিব এম নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার, সাংবাদিক মোঃ বাবুল হোসেন বাবলা এবং সাংবাদিক জাফরুল ইসলাম (জাহিদ)।
⠀
এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ বিল্লাল হোসেন বেলাল, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক রুবেল, সাংবাদিক নূরনবী, মোঃ বশির উদ্দিন, মোহাম্মদ মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
⠀
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের পর শুরু হওয়া মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বিজয়ের মাধ্যমে চূড়ান্ত পরিণতি লাভ করে।
⠀
তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এখন সময়ের অন্যতম দাবি।
⠀
বক্তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে সাংবাদিক সমাজকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
⠀
শেষে তারা মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন অগ্রযাত্রা আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com