বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনায় হরিণের ২৬ কেজি মাংস উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭.০৩ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বরগুনা  জেলার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর পাড় থেকে গতরাতে ২৬ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
পাথরঘাটা কোস্ট গার্ডের দক্ষিণ স্টেশন কমান্ডার বেলায়েত হোসেন জানিয়েছেন, “গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সাড়ে বারোটার দিকে বিষখালী নদীতে আমরা অভিযান চালাই। কালমেঘা ইউনিয়নের বিষখালী নদীর পাড়ে ছোনবুনিয়া এলাকায় একটি নিশান উড়তে দেখে কাছে গেলেই ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় তিন চারটা মোটরসাইকেল দ্রুত গতিতে পালিয়ে যায়। ঐ নিশানের কাছে একটি পরিত্যক্ত বস্তা থেকে ২৬ কেজি মাংস পাওয়া যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।” স্টেশন কমান্ডার আরো জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উদ্ধার হওয়া মাংস কেরোসিন দিয়ে মাটি চাপা দেয়া হয়েছে।
এদিকে গত শুক্রবার সকালে হরিণঘাটা সংরক্ষিত বনের নিরাপত্তা কর্মীরা নার্সারী এলাকা থেকে একটি আহত চিত্রল হরিণ উদ্ধার করে এবং সেটি উপজেলা পশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। উপজেলা প্রাণী স¤পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস জানান, আহত হরিণটির মুখের ডান পাশের নিচের একপাটি দাঁত ছিল না, মুখের জিহ্বার এক তৃতীয়াংশ পঁচে গিয়েছিলো। মুখে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে আহত ছিলো হরিণটি।
মাত্র কিছুদিন আগে, ৮ ফেব্রুয়ারি, একই বনের মধ্যে একটি হরিণের গলিত দেহ উদ্ধার করে মাটি চাপা দিয়েছিলো বন কর্মকর্তা ও নিকটববর্তী গ্রামবাসী।
স্থানীয়রা অভিযোগ করেন, পর্যটকদের অবাধ প্রবেশাধিকার থাকায় বন্য প্রাণী ও স¤পদ নিরাপদ নয়। তাদের ধারণা চোরা শিকারী ও হরিণচোরদের দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে এ ঘটনাগুলো ঘটছে।
পাথরঘাটার রেঞ্জকর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বৃহৎ এ বনের নিরাপত্তার জন্য যথেষ্ট বনপ্রহরী নেই। মাত্র ৫ জন বনকর্মী দিয়ে দুই শিফটে এ বনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com