শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব:সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ২.৪৮ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি। ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। কিন্তু একটি দল আছে, যারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়।

শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ ভীত হয়ে পাহাড়া বসিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে তারা আগুন সন্ত্রাস করে, ভাঙচুর চালায়। মানুষকে পুড়িয়ে মারে, পেট্রল বোমা দিয়ে মেরে ফেলতে চায়। একারণে আমরা জনগণের পাহাড়াদার।মন্ত্রী বলেন, সংস্কৃতি কোন নিয়ন্ত্রণের বিষয় নয়। সেই সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার এই আইনটি বাতিল করেছে।

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, দিলারা জামান, আমিরুল হুদা, ডলি জহুর, শহীদুল আলম সাচ্চু,তারিক আনাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবিব নাসিম । অনুষ্ঠানে শিল্পী সংঘের শিল্পী, কলা কৌশলীসহ  সহস্রাধিক সদস্য অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com