শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩০ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একজন সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। যার গোটা জীবনটাই বর্ণাঢ্য আমরা এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি।
তিনি বলেন, ‘আমরা এমন কোনো রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন। কোনো ‘ইয়েস’ ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিইনি। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, টেরিরিজমে বিশ্বাস করে, আগুন সন্ত্রাসে বিশ্বাস করে এমন কোনো অপশক্তিকে মনোনয়ন দিইনি।
ওবায়দুল কাদের আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র ও সংবিধানের প্রতি আগ্রহ নেই বলেই, নতুন রাষ্ট্রপতি নিয়েও বিএনপির কোন আগ্রহ নেই। এ নিয়ে আমরা অবাক হইনি।
তিনি জানান, ‘আমরা পরিষ্কার বলতে চাই-আমরা প্রতিযোগিতামূলক নির্বাচন চাই। বিএনপির মতো দল নির্বাচনে থাকুক এটা আমাদের প্রত্যাশা।’
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার পর দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘যাচাই বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণাটি আমরা পেয়েছি। একটা কপি আমাদের দেয়া হয়েছে।’
নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেয়ার পর সংবিধান মেনে কাজ করার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধান রাষ্ট্রপতিকে যে দায়িত্বভার দিয়েছে সেটা তিনি করবেন, সংবিধানের বাইরে কিছু করার থাকবে না।
বিএনপির সংলাপেও আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি তাদের সংলাপে ডেকেছে- যায়নি, ইসির সংলাপে যায়নি। তারা সংলাপে বিশ্বাস করে বলে মনে হয় না।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় রাষ্ট্রপতি প্রার্থীর প্রস্তাবক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সমর্থক যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com