শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পদযাত্রার নামে বিএনপি সারাদেশে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে :ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫৮ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

পদযাত্রার নামে বিএনপি সারাদেশে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে, খিলগাঁওয়ে শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি আরও বলেন, ভোটের আগে বিএনপির আসল চেহারা ফুটে উঠেছে। তাদেরকে প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

শনিবার দেশের ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ, গাজীপুর জামালপুর ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের ওপর হামলা চালিয়ে ১২টি মোটরসাইকেলে পুড়িয়ে দেয় বিএনপি কর্মীরা। গাজীপুরের শ্রীপুরে অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় বিএনপি কর্মীদের।

এসব ঘটনার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শনিবার দেশের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচি ছিল। সেখানে দেখলাম সিরাজগঞ্জসহ কয়েক জায়গায় আগুন সন্ত্রাসী চালানো হয়েছে। সিরাজগঞ্জে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে। এটা কারা করেছে? বিএনপি জামায়াত আবার আগুন সন্ত্রাস শুরু করেছে।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের স্রোত হারিয়ে গেছে। বিএনপির আন্দোলন এখন গুরুতর আহত। ক্ষমতার ময়ুর সিংহাসন ফিরে পেতে তারা মরিয়া হয়ে পড়েছে।

তিনি বলেন, তত্ত্বাবধায়েকর দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না। বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না।

তিনি বলেন, নারীদের মর্যাদা ও সম্মান দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না। দেশে আফগানি অবস্থা চালু করবে।

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানান তিনি।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সংবিধান মোতাবেক নির্বাচন হবে। ডিসেম্বরে নির্বাচন। ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিদায় করবো।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কামরুল ইসলাম বলেন, কোনও অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন হবে না। আওয়ামী লীগ যখন দেশে উন্নয়ন করছে, বিএনপি তখন ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি না এলে অস্তিত্ব হারাবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com