শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন : ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৮.০৭ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মতো মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের রায়ে ডেড ইস্যু হয়ে গেছে। এটা নিয়ে হাঁকডাক কেউ আর পছন্দ করে না। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন। জনগণ চাইলে আছি, না চাইলে নেই।

এ সময় তিনি বলেন, “৩০ ডিসেম্বর বিএনপি ঘোড়ার ডিম পেড়েছে, সামনে একই হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর সড়ক ভবনের মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির ৩০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, “বিএনপির হাঁকডাকে ঘোড়াও হাসে। আমরা হাঁকডাক, হুমকি-ধামকি ভয় করি না। শেখ হাসিনাও ভয় পান না। শেখ হাসিনা আল্লাহপাক ছাড়া কাউকে ভয় পান না।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যে দল ঘরে যেমন গণতন্ত্রের চর্চা করে, রাজনৈতিক মাঠেও একই। বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়। তবে বিরোধিতার নামে জ্বালাও-পোড়াও কোনো গণতন্ত্র নয়। তবে বিরোধীদলের শান্তিপূ্র্ণ আন্দোলনকে সাধুবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com