শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওযামী লীগ : ওবায়দুল কাদের

  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮.১৬ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ধানমন্ডিস্থ কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে ও আগামী নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে আওযামী লীগ।

আওয়ামী লীগ দেশের মানুষের সাথে ছলচাতুরি করেছে’ বিএনপি নেতাদের  এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছি। ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে। তিনি বলেন,  একাত্তরের চেয়ে আজকে আমাদের সংকট আরও বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ। সরকার কৃষিতে গুরুত্ব দেয়ায় বৈশ্বিক সংকটের মাঝেও দেশে খাদ্যাভাব হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন বিএনপি নেতা আমির খসরু। বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। কোমর বেঁধে সে চেষ্টা করেছিল বিএনপি। কিন্তু সফল হয়নি।

সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘এ বছর শুধু উদ্বোধন আর উদ্বোধন হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় শেষ।

উপকমিটির আহবায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com