বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১২.৫৫ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনের করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ এর দিকনির্দেশনা প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রযুক্তি বাস্তব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপি আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। তারই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর শুক্রবার সার্কিট হাউজ মাঠে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়েছে। ২০৪১ সালের মধ্যেয়ে উন্নত বাংলাদেশ গঠনে স্থানীয় উদ্ভাবন উপস্থাপন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, জনগণের দোরগোড়ায়ে সেবা পৌঁছে দেওয়াসহ নানা উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে।

এ সময় প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, সাবেক সাধারন সম্পাদক অমিত রায়, আতাউর রহমান জুয়েল, রাকিবুল হাসান রুবেল, বিপ্লব বসাক, হোসাইন শাহিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com