বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রিয়েলিটি শোয়ের বিচারক কণা

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৫.৪৯ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ গানের একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে কাজ করেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে ব্যাংক কর্মকর্তাদের নিয়েই গানের এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনের নাম ‘এসো মিলি সুরে সুরে’। এরইমধ্যে প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড শেষ হয়েছে। আয়োজনে প্রথম হয়েছেন শিশির সূত্রধর, দ্বিতীয় হয়েছেন দাউদ আজাদ এবং তৃতীয় হয়েছেন জান্নাতুল মাওয়া। এমন একটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন প্রসঙ্গে দিলশাদ নাহার কণা বলেন, ‘এর আগে আরটিভির একটি অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দায়িত্ব পালন করেছিলাম। তবে এবার একটু অন্যরকম অভিজ্ঞতাই হলো।কারণ আমার সঙ্গে শ্রদ্ধেয় ফোয়াদ নাসের বাবু ভাই ও পার্থ মজুমদার দাদাও ছিলেন। যেহেতু এটি একটি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা, তাই প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছেন খুব বেশি গভীরভাবে বিচার করার সুযোগ ছিল না। যারা মোটামুটি ভালো গাইতে পেরেছেন, সুরে তালে থাকার চেষ্টা করেছেন তাদেরকেই আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তারা নিঃসন্দেহে সবার মধ্যে ভালো করেছেন। তাদের জন্য শুভ কামনা রইল।’ এদিকে কণা এখন স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে তৃতীয়বারের মতো সাধক হালিম বয়াতির গান কণ্ঠে তুলেছেন তিনি। গানের শিরোনাম ‘তুমি মুচকি মুচকি হাসো, কাছে এসে বসো’। এর সুর ও সংগীতায়োজন করেছেন নাজির মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com