বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ড. ভূপেন হাজারিকা’র ১১ তম প্রয়াণ দিবস

  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১০.৫১ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৫ নভেম্বর 2022, শনিবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন। আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী মনীষা হাজারিকা এবং ব্যতিক্রম মাসদোর সভাপতি ড. সৌমেন ভারতীয়া।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। দুটি সমবেত সঙ্গীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। সমবেত নৃত্য ‘আজ জীবন খুঁজে পাবি’ এবং ‘সাঁজিয়ে দু’পাটি মাথার খোপাটি’ পরিবেশন করে একাডেমির নৃত্যদল। একক সঙ্গীত ‘বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের’, ‘দোলা হে দোলা’, ‘দিল হুম হুম করে’, ‘We are the same boat brother’ পরিবেশন করেন আসাম(ভারত) থেকে আগত শিল্পী ময়ূখ হাজারিকা। একক সঙ্গীত ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ ও ‘আমি এক যাযাবর’ পরিবেশন করেন শিল্পী মিসমি বোস। একক সঙ্গীত ‘মানুষ মানুষের জন্য’ পরিবেশন করেন ড. মাঈনু দেবী। একক সঙ্গীত ‘তুমি নতুন পুরুষ, তুমি নতুন নারী’ এবং ‘হৃদয়ের ব্যথা বিরহের কথা’ পরিবেশন করেন শিল্পী গীতাঞ্জলি কাকতি। একক সঙ্গীত ‘রঙিলা বাঁশিতে’ পরিবেশন করেন শিল্পী দ্বিপশিখা ভরালি।
বাংলাদেশী শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করে শিল্পী লিয়াকত আলী লাকী, ইয়াসমিন আলী এবং দিলবাহার খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com