শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

খাজা ওসমান খা সিলভার প্যান অ্যাওয়ার্ড পেলেন ১৫ গুণীজন

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৭.০৩ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ গুণিজনকে খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কার্যালয়ের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা প্রধান অতিথি থেকে গুণিজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত গুণিজনরা হলেন শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, কবি ফাতেমা ইসরাত রেখা, ননী গোপাল সরকার, আফেন্দি নূরুল ইসলাম, সত্যজিৎ বিশ্বাস, নাজমা মমতাজ, মোছা হাজেরা বেগম; গবেষণায় ড. মো. আবদুল মালেক, জাহাঙ্গীর আলম জাহান; সাংবাদিকতায় আতাউল করিম খোকন, মো. শাহজাহান, এ এস এম হোসাইন শাহীদ, এম মুখলেছুর রহমান; সমাজসেবায় মুহাম্মদ ফজলুল হক ও মুহাম্মদ আবদুর রউফ লিটন।

অ্যাওয়ার্ড কমিটির সভাপতি অধ্যাপক প্রকৌশলী এম এ জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মসিক প্যানেল মেয়র শামীমা খানম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আবদুর রফিক, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের নির্বাহী পরিচালক লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।

প্রসঙ্গত, খাজা ওসমান খাঁ ছিলেন বারো ভূঁইয়াদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দুর্গ ছিল ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগরে। ২০১৯ সাল থেকে এসিক অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই বছর পর পর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com