বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে তালতলীতে মোমবাতি প্রজ্বালন

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৭.২৫ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

হায়দার হাওলাদার
তালতলী বরগুনা প্রতিনিধিঃ-উপকূলের জলবায়ু-বিপন্ন মানুষের অগ্রগতি, সুরক্ষা এবং ১৯৭০ সালের প্রলয়ংকরী জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও স্বেচ্ছাসেবীর সংগঠন প্রত্যয় তালতলীর আয়োজনে, বরগুনার তালতলীতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার( ১১নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায় মোমবাতি প্রজ্বালন এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তালতলীর সভাপতি মো.হাইরাজ মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, সমাজ কর্মী মিলন, চারুকলার প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ৭০ সালে তৎকালীন পাকিস্তানের সামরিক সরকার উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় কোনো সংকেত বা কোনো ব্যবস্থা না নেওয়ায় উপকূলীয় জেলার লাখো মানুষকে জীবন দিতে হয়েছে। কতো লাখ মানুষ যে প্রাণ হারান ৭০ সালে তার পরিসংখ্যান আজও করা হয়নি। আলোচকরা উপকূলীয় মন্ত্রণালয় গঠনের দাবি জানান।পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান, ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণা করা হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com