শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাইত্রিশ আইনজীবীকে সরকারি বিভিন্ন পদে নিয়োগ আইন মন্ত্রণালয়ের

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭.১২ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে ৩৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা–সরকারি কৌঁসুলিসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল ১০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ স্বাক্ষরিত পত্রে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আহমেদ ফেরদৌস মানিক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তারেক আল আমিন রিসাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন হারুন উর রশিদ ব্যাপারী। অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে সোহেল মাহমুদ ও একে তৌহিদুর রহমান নিয়োগ পেয়েছেন। আর সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন ৮ জন। অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ২০ আইনজীবী। এ নিয়ে ৩৭ জন আইনজীবীকে জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক অ আ আবীর আকাশকে বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছি। যে দায়িত্ব দেওয়া হয়েছে যেন সঠিকভাবে পালন করতে পারি সেটাই এখন আশা। পাশাপাশি মামলার জট কমাতে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিচার প্রার্থীরা যেন ন্যায় বিচার পান, সে চেষ্টা থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com