সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৮.০৪ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক ঐতিহ্যের উল্লেখ করে তিনি বলেন,‘বৃহত্তর জনগোষ্ঠীর সাথে এদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সৌহার্দ ও ভ্রাতৃত্বপূর্ণ সহঅবস্থানের ফলে বাংলাদেশ অসাম্প্রদায়িক সংস্কৃতির লীলাভূমিতে পরিণত হয়েছে’।

প্রধান উপদেষ্টা আগামীকাল ‘ওয়ানগালা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন। আজ এক সরকারী তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবারের মত এবারও গারো সম্প্রদায়ের মুখবন্ধ প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, অন্যান্য জনগোষ্ঠীর সাথে তাল মিলিয়ে আমাদের গারো ভাই-বোনেরা বিগত বছরগুলো থেকে বর্তমানে অনেকটাই এগিয়ে যাচ্ছে। গারো ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও কালচারকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি ‘ওয়ানগালা’ অনুষ্ঠানের সার্বিক সাফল্যও কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com