সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

দেশে চলতি বছরের আগস্ট- সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪৫: অধিকার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৮.১০ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

দেশে চলতি বছরের ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত ৯৩ জন রাজনৈতিক সহিংসতায় নিহত হন। আর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর (৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) দেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৫২ জনের। এ দুই মাসে মোট ১৪৫ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) মানবাধিকার সংগঠন অধিকারের দেয়া মানবাধিকার–সংক্রান্ত ত্রৈমাসিক (জুলাই থেকে সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় ২৫৪ জন নিহত হয়েছেন। এ সময় এই ধরনের সহিসংতায় আহত হয়েছেন আট হাজার ২৯৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই থেকে আগস্ট মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হন এক হাজার ৫৮১ জন। এই তথ্যগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও জাতীয় নাগরিক কমিটি থেকে নেয়া হয়েছে। সংখ্যাটি জুলাই-আগস্টের গণহত্যার মোট মৃতের সংখ্যা। অধিকার জানায়, জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধান ও তালিকা তৈরির কাজ করে চলেছে।

অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকারকর্মীদের পাঠানো প্রতিবেদন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে তিন মাসের মানবাধিকার প্রতিবেদনটি তৈরি করেছে এই মানবাধিকার সংগঠনটি।

প্রতিবেদনটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে।

প্রথম ভাগ (ক): ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে কর্তৃত্ববাদী শাসক হাসিনার শাসনকাল সম্পর্কিত বিষয়গুলো আলোচিত হয়েছে।

দ্বিতীয় ভাগ (খ): ৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ের উল্লেখযোগ্য বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com