শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

সীমান্তে অভিযানকালে মিয়ানমার সেনাবাহিনীকে সতর্কতা বজায় রাখতে বলেছে বাংলাদেশ সেনাবাহিনী

  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৯.০৯ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

অভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনার সময়, মিয়ানমার সেনাবাহিনীকে আরও সতর্কতা বজায় রাখতে বলেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমান্ড ব্যুরো অফ স্পেশাল অপারেশনের লেফটেন্যান্ট জেনারেল ফোন মায়াতের নেতৃত্বে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল ২৬ অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। সফরকালে প্রতিনিধি দল সৌজন্য বিনিময় ছাড়াও, মিয়ানমারের চলমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় বলা হয়, তারা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বন্ধুত্ব বজায় রেখে তাদের দেশের শান্তি ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।”

উভয় পক্ষ, দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন, বিভিন্ন বিষয়ে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের যৌথ আলোচনা, প্রশিক্ষণ বিনিময়, যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাসঙ্গিক তথ্য বিনিময় নিয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশের সেনাপ্রধান বলেন, “বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক একটি আঞ্চলিক সমস্যা। এরা বাংলাদেশে থাকার কারণে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হচ্ছে।”

এই ঝুঁকি দূর করার জন্য, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তনের ওপর জোর দেন বাংলাদেশের সেনা প্রধান।মিয়ানমারের প্রতিনিধি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও বৃহত্তর যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com