বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিরুদ্ধ শুভ`র নতুন ধামাকা মিউজিক ভিডিও মমিসিংগা পুলাপাইন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ১০.০৮ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ হাওর, জঙ্গল, মইষের শিং—এই তিনে মমিসিং প্রবাদ-প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো

একসময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে। বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্য লালিত হয়ে আসছে এই ধারাবাহিকতায়। এ বিষয়গুলো নিয়েই ময়মনসিংহ জেলাকে তুলে ধরে এমন কিছু আঞ্চলিক কথা আর রসাত্মক মিশেলে ‘মমিসিংগা পুলাপাইন’ শিরোনামে তৈরি হয়েছে নতুন একটি মিউজিক ভিডিও।

গত সোমবার বিকেলে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পরই বেশ সাড়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে ‘মমিসিংগা পুলাপাইন’।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে সুবিশাল সেট তৈরি করে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে গানের শুটিং। গানটিতে ময়মনসিংহের বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশ নেয়।

গানের ব্যাপারে নির্মাতা এম জে রুমেল প্রলয় বলেন, ‘আমাদের ময়মনসিংহের মানুষকে নিয়ে একটা গান করার ইচ্ছা ছিল দীর্ঘদিনের। আমি চেয়েছিলাম ময়মনসিংহের একটা নিজস্ব গান থাকুক। অন্যদের কাছে আমাদের বিশেষত্ব তুলে ধরার চেষ্টা ছিল। আর গানটিতে আর্টিস্ট, কলাকুশলী, শিল্পী সবাই ময়মনসিংহের। ময়মনসিংহ আসলে কতটা সমৃদ্ধ সেটাই বোঝানোর চেষ্টা করেছি।’

গানটির কথা লিখেছেন অনিরুদ্ধ শুভ ও প্রলয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ শুভ ও সিঁথি সরকার। সুর ও মিউজিক কম্পোজিশন করেছেন ময়মনসিংহের তরুণ মেধাবী মিউজিক কম্পোজার অনিরুদ্ধ শুভ।

মিউজিক ভিডিওটিতে অংশ নিয়েছেন মিতু, অনিক, অপূর্ব,তোয়া, প্রারম্ভিকা, শিশির, প্রাপ্তি, , আবুল মনসুরসহ আরো অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com