বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সেমস গ্লোবাল ইউএসএ প্রদর্শনীতে ‘এক্সন এনিমেল হেলথ’র ব্যতিক্রমী উদ্যোগ’

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১.০১ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো তিন দিনের এক আন্তর্জাতিক প্রদর্শনী।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি বসুন্ধরায় সেমস গ্লোবাল এবং সেমস বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে চারটি বৃহত্তম আন্তর্জাতিক প্রদর্শনীসহ বেশ কিছু প্রদর্শনী। এবারের আয়োজনে বিভিন্ন প্রদর্শনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল পঞ্চম ফুড ও এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২। এতে অংশ নেয় এক্সন এনিমেল হেলথ,এক্সেস এগ্রো, এভিগেনসহ আরও অনেক এগ্রো, পোল্ট্রি এবং লাইভস্টক সম্পর্কিত প্রতিষ্ঠান। মেলায় নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতকরণে দুধ,ডিম মাংস উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি- প্রতিষ্ঠানের সচেতনতায় কাজ করে ‘এক্সন এনিমেল হেলথ’।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারেছ বলেন, এন্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিকভাবে গবাদি পশু পালন ও পোল্ট্রি জগতে পরিবর্তন আনতে কাজ করছি। আমরা মূলত ডেইরি পোল্ট্রি লাইভ স্টক মেডিসিন নিয়ে কাজ করি। বর্তমানে আমাদের প্রায় ৪৫টির অধিক পণ্য আছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে গবাদি পশুর প্রধান দুটি সমস্যা স্ট্যাটিস ও রিপিট ব্লিডিং নিয়েও আমরা কাজ করছি। এছাড়া বীজের কনসেপশন ফেইলিউর কমানোর জন্য সুপার ওউমভ নিয়ে এসেছি। মেলার মধ্য দিয়ে আমরা সকলকে নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতকরণে দুধ, ডিম মাংস উৎপাদনের সাথে জড়িত ব্যক্তি-প্রতিষ্ঠানের সচেতনতায় কাজ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com