মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিল্লিতে হিংসার পরিপ্রেক্ষিতে দোল ও হোলিকে কেন্দ্র করে বাড়তি সতর্ক কলকাতা পুলিস

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০, ৪.৩৭ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

দিল্লিতে হিংসার পরিপ্রেক্ষিতে এবার শহরে দোল ও হোলিকে কেন্দ্র করে বাড়তি সতর্ক কলকাতা পুলিস। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে পুলিস কর্তারা একটি বৈঠক করেছেন বলে খবর।

মূলত, দোল ও হোলির সময় যাতে শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, তার জন্য এমন উদ্যোগ বলে জানা গেছে।পাশাপাশি, দোল ও হোলির আগে শহরবাসীকে সতর্ক করতে শহরজুড়ে বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় প্রচারপত্র বিলি করছে পুলিস। সেই প্রচারপত্রের মূল সুর নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক শান্তি বজায় রাখুন। বিভেদ সৃষ্টিকারীদের দুষ্কর্ম রোধ করুন। এই প্রচারপত্রে লালবাজার শহরবাসীকে সতর্ক করে বলেছে, গুরুত্বপূর্ণ রাস্তা আটকে নেড়া পোড়ানো যাবে না। এতে রাস্তায় যান চলাচলের সমস্যা হয় এবং ব্যাপক যানজট তৈরি হয়। এই সময় উচ্চ মাধ্যমিক ও একাধিক বোর্ডের পরীক্ষা চলছে। তাই হাইকোর্ট ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে মাইক বাজানো যাবে না।কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার বলেন, জোর করে কাউকে রং দিলে কলকাতা পুলিস আইনানুগ কড়া ব্যবস্থা নেবে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দোল ও হোলির দিনগুলিতে শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রায় চার হাজার পুলিস রাস্তায় নামবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com