সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

৪০০ পর্বে ধারাবাহিক ‘বউ শাশুড়ি’

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৯.০৩ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ আজ ২৬ সেপ্টেম্বর ৪০০ পর্ব প্রচার হবে বৈশাখী টিভির নিয়মিত ধারাবাহিক ‘বউ শাশুড়ি’। সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ও রাত ১১টায় প্রচার হবে নাটকটি।

টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকেই।
নাটক নিয়ে বলতে গিয়ে গল্পকার টিপু আলম মিলন বলেন, মা-বাবা, ভাই বোন, স্ত্রী সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ শাশুড়ির সম্পর্কই এর মূল কারণ। বউ-শাশুড়ির এ যুদ্ধটা এখন যেন সামাজিক ব্যাধি। তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন নিত্যনৈমিত্তিক বিষয়। ছেলে কার মন রক্ষা করবে ? মায়ের না স্ত্রীর ? সংসারে শুরু হয় প্রতিযোগিতা,দ্বন্দ্ব,অশান্তি। এমন ঘটনা অনেক পরিবারের মধ্যেই বিরাজমান। অথচ শাশুড়ি যদি তাঁর ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তাঁর শাশুড়িকে মায়ের মতো মনে করতো তাহলে এমন অশান্তি আর দেখা যেতোনা। শাশুড়িরা নিজের মেয়েকে রাজরানী এবং ছেলে বউকে চাকরানী মনে করেন। তাঁরা যদি সবাইকে সমান চোখে দেখতো তাহলে আর এমন হতো না। সামাজিক দায়বদ্ধতা থেকেই এই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লেখা। আজ প্রচার হবে নাটকের ৪০০ পর্ব। আমার লেখা এ নাটকটি দর্শক গ্রহণ করায় এবং জনপ্রিয়তা পাওয়ায় খুব ভালো লাগছে। আগামীতেও এ জনপ্রিয়তা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।

বি: দ্র:- ৪০০ পর্বে দেখা যাবে আল মনসুর, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, রোজী সিদ্দিকী, আরফান আহমেদ, জয়রাজ, স্বাগতা, মিষ্টি মারিয়া ও অবাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com